
প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবারের (২৬ এপ্রিল) শেষকৃত্যের আগে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৫ এপ্রিল) প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়।
বলা হয়, প্রয়াত পোপ ফ্রান্সিস বিশ্বজুড়ে প্রান্তিক মানুষের জন্য প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাজ এবং ‘থ্রি জিরো’ তত্ত্বের একজন বড় ভক্ত ছিলেন যেখানে কোনও বেকারত্ব, দারিদ্র্য এবং শূন্য কার্বন নির্গমন থাকবে না। ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার জয়ীর সঙ্গে ভ্যাটিকানে একটি যৌথ থ্রি জিরো ইনিশিয়েটিভ চালু হয়।
উল্লেখ্য, রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে ইতালির রোমে পৌঁছান।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.