মোস্তাফিজার রহমান
ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত পক্ষকাল ব্যাপী গণসংযোগ উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭এপ্রিল) দুপুর ৪ টায় শিমুল বাড়ী ফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহযোগী সদস্য সম্মেলন সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী শিমুল বাড়ি ইউনিয়নের সভাপতি মাওঃ সেফায়েত হোসেনের সভাপতিত্বে শিমুল বাড়ি ইউনিয়নের বাড়ি যুব বিভাগের সভাপতি আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার আমীর অধ্যাপক আব্দুল মতিন ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফুলবাড়ী উপজেলার আমীর মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, ফুলবাড়ী উপজেলা,পেশাজীবী বিভাগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের বিএসসি, ফুরবাড়ি উপজেলার যুব বিভাগের সভাপতি সাবেক ও সাবেক ছাত্র নেতা বেলাল হোসেন, ভাঙ্গা মোড় ইউনিয়ন শাখার আমির আব্দুস সাত্তার সাজু, নাওডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি শামসুল হুদা বাবুল,সাবেক ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামসহ অনেকে।

