
ব্রাহ্মণবাড়িয়রা সীমান্তবর্তী ৭৪ কিলোমিটার জনপথ যেন মাদক পাচারের অবাধ বিচরণ ভূমি। আখাউড়া উপজেলার আজমপুর এলাকার আমোদাবাদ গ্রামের মৃত: হাসান মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী নাজমুল হোসেন মোবারক সিন্ডিকেট গড়ে তুলে দেদারসে মাদক পাচার ও বিক্রি করছে। সে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে অবাদে আনছে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন নেশাজাতীয় মাদক দ্রব্য। আর এতে করে এসব মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িয়ে পরেছে নারী-পুরুষ ও বিভিন্ন বয়েসের শিক্ষার্থীরা।
মাদক পাচার সিন্ডিকেট সংশ্লিষ্টদের ম্যানেজ করে আবার কখনো তাদের চোখ ফাঁকি দিয়ে বিপুল পরিমান মাদকের চালান ঢাকা সহ দেশে বিভিন্ন স্থানে ধরা ছোঁয়ার বাইরে থেকে পাচার করছে মোবারক। আইন শৃংখলা বাহিনী বিভিন্ন সময় অভিযান চালিয়ে মাদক উদ্ধার করলেও মোবারক কে আটক করতে পারছে না। মোবারকের বিরুদ্ধে আখাউড়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, মাদক ব্যবসায়ী মোবারক আমাদের বাড়ীর উপর দিয়ে মাদক নিয়ে যায়। আমরা যদি কিছু বলি আমাদের হুমকি দেয়, মারধরসহ অনেক অত্যাচার করে। তার রয়েছে অনেক গুন্ডাপান্ডা। তাদেরকে দিয়ে আমাদের অনেক ভয় দেখায়। অপর এক সিএনজি ড্রাইভার মোঃ রাসেল মিয়া জানান, সে ও তার এক সহযোগি আশুগঞ্জ সোহাগপুর যাবে এই কথা বলে আমার সিএনজি রিজার্ভ করে। এরপর মাঝ পথে নেমে যায় মোবারক। পরে চান্দুরা যাওয়ার পরই পুলিশ সিগন্যাল দিয়ে গাড়ী থামিয়ে চেক করতেই পেয়ে যায় গাঁজা। তখন সিএনজিতে থাকা লোকটির কাছ থেকে জানতে পারি মোবারকের নাম ও ঠিকানা। তখন পুলিশ আমাকে ফাঁিড়তে নিয়ে গেলে আমার মালিক এসে আমাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.