
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময় জব্দ করা বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছেন আদালত। বুধবার বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সংলগ্ন এলাকায় ৪ কোটি ৭৪ লক্ষ ১৭ হাজার ৭৫ টাকার বিভিন্ন প্রকারের মাদক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমীন জাহানের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
যার মধ্যে ছিল ইয়াবা ট্যাবলেট ৫২ হাজার ৮শ ৩৪ পিস, গাজা ১ হাজার ৬শ ৩৯ কেজি ৬শ ৪৫ গ্রাম, ফেন্সিডিল ১২শ ৫৮ বোতল, স্কফ সরাপ ৩ হাজার ২শ ৬৪ বোতল, বিদেশী মদ ২ হাজার ৫ বোতল ও চোলাই মদ ৯৫ লিটার। এ সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জহিরুল আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল আলম,জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বাগত সাম্যসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.