
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারি ভাবে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা খাদ্য-গুদামে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা শারমিন।
আশুগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আবদুর রউফ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল দে সহ চাতালকল ও অটো রাইস মিল মালিক সমিতির নেতৃবৃন্দ। উপজেলা খদ্য কর্মকর্তা জানান, চলতি বোরো মৌসুমে ৪৯ টাকা দরে ৬৩ হাজার ৮৭৬ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৬ টাকা দরে ২৯৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে সরাসরি কৃষকের কাজ থেকে । ধান-চাল সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
অভিযান কার্যক্রমের উদ্বোধনকালে কাজী তাহমিনা শারমিন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সঠিক সময়ে বোরো ধান-চাল সংগ্রহ করতে হবে। ধান ও চালের গুণগতমান যাতে ভালো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.