
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে নবীনগর - রাধিকা সড়কের ধনাশী গ্রাম নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বিদ্যাকটু ইউনিয়নের সেমন্তঘর গ্রামের মোঃ আহাদ মিয়ার ছেলে পারভেজ (২২) ও মোস্তফা মিয়ার ছেলে উজ্জ্বল(১৮)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নবীনগর-রাধিকা সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই উজ্জ্বল মারা যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীনগর শিবপুর ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) শাহআলম জানান, মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নবীনগর হাসপাতালে ও আরেকজন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মারা গেছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.