
আওয়ামী রাজনীতির বন্ধ ও জুলাই গণহত্যার বিচার দাবীতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এর দক্ষিণ গেইটে আওয়ামী রাজনীতির বন্ধ ও জুলাই গণহত্যার বিচার দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ২ মে-২০২৫ শুক্রবার নামাজের পর।

জুলাই বিপ্লবে গণহত্যা ও ফ্যাসিবাদের বিচার দাবী উপলক্ষে নরসিংদী হতেও প্রতিনিধি দল অংশ গ্রহণ করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক পলাশের সাংসদ পদপ্রার্থী সারোয়ার তুষার, কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের সংগঠক ও সদর উপজেলা সাংসদ পদপ্রার্থী এড শিরিন আক্তার শেলির নেতৃত্বে।

ফাহিম ভুইয়া রাজ অভির শ্লোগানে মথিত ঢাকার রাজপথে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সংগঠক আওলাদ হোসেন জনি, ওমর ফারুক খান, ফারুক মিয়া ও মাধবদী কলেজের সহ-অধ্যাপক বিলকিছ সরকার পুতুল, সদর উপজেলা প্রতিনিধি আবির আহমেদ, এম এ ফারাবি, সাইদুল ইসলাম রাকিব, জুয়েল ভুইয়া,হাবিব ভুইয়াসহ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর ছাত্র প্রতিনিধি গোলাম রেশাদ তমাল, ইমতিয়াজ খান বিলাল, সুহেল মিয়া, খন্দকার তারেক, আলাভী খান,আশরাফুল ইসলাম তানিম।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.