
আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কারের আগে কোন নির্বাচন হতে দেওয়া হবে না বলে সমাবেশে ঘোষণা দেন এনসিপির নেতারা। একই সাথে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিটি পাড়া মহল্লায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরির আহ্বান জানান।
শুক্রবার বিকাল ৩টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপি ঢাকা মহানগর শাখার এ আয়োজনে কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি, জামায়াতসহ সব ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলকে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
এসময় নেতৃবৃন্দ জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন। এত মাস অতিবাহিত হওয়ার পরও এখনও পর্যন্ত দলটি নিষিদ্ধ না করায় ক্ষোভ প্রকাশ করেন নাগরিক পার্টির নেতারা।
শুক্রবার বিকেল থেকে মিছিলে মিছিলে সমাবেশস্থলে আসতে থাকেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন ব্যানার ফেস্টুনে আওয়ামী লীগের বিচার ও গণহত্যার দায়ে দলটি নিষিদ্ধের দাবি জানান।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.