নিউজ ডেস্ক

চলছে বৈশাখ মাস; এই সময়ে গ্রামে নানা ধরণের উৎসবে মেতে উঠে গ্রামীণ জনপদের মানুষেরা। নানান ধরণের আয়োজন হয় আনন্দঘন পরিবেশে। এতে অংশ নেয় নানা শ্রেণি-পেশার মানুষ; উৎসব-আনন্দে মেতে উঠে তারা। এই গ্রামীণ সমাজের চিরায়ত দৃশ্য নতুন ফসল ঘরে তোলা। সেই উপলক্ষে গ্রামের কৃষকেরা অতি উৎফুল্লতার সাথে আয়োজন করে ফসল কাটার উৎসব-যদিও এখন এটা আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে।


নরসিংদীর সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অনুষ্ঠিত হয়ে গেল এমনই নান্দনিক আয়োজনে শষ্য কাটার উৎসব ও কৃষক সমাবেশ-২০২৫।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিলমান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা বেগম সেলি

শনিবার ৩ রা মে আনুষ্ঠানিকতার সাথে নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট মো. রাশেদ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হাই।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন শিলমান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা বেগম সেলি এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দসহ এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ ও কৃষকগণ।