
১২ মে সোমবার গভীর রাতে সরকার একটি গেজেট জারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিলুপ্ত করে নতুন একটি অধ্যাদেশ কার্যকর করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি আলাদা বিভাগ সৃষ্টি করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিলুপ্তির উদ্যোগ এবং সদ্য জারি হওয়া ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ বাতিলের দাবিতে তিন দিনের কলম বিরতির ডাক দিয়েছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।’
রাজধানীর আগারগাঁওয়ে মঙ্গলবার ১৩ মে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন শুল্ক ও আয়কর কর্মকর্তারা। তারা বলেন, দেশের সব কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও শুল্ক স্টেশনসহ এনবিআরের সব দপ্তরে এ কর্মসূচি পালন করা হবে।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বৃহস্পতিবার ও শনিবার সকাল ১০টা থেকে বিকােল ৩টা পর্যন্ত এ বিরতি চলবে বলে জানানো হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.