
আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে কাকরাইলে আন্দোলনস্থলে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। আগামী সাত দিনের মধ্যে এসব বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে। খুব দ্রুতই এ কাজ শুরু হবে৷
এসময় অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন জানান, সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজেট বরাদ্দ বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে কাজ করা শুরু হবে। একই সাথে আবাসন সংকট নিরসনে খুব দ্রুত স্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে অতি দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।প্রেস ব্রিফিংয়ে চার সিদ্ধান্ত জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি জানান, জবির বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাজেট বৃদ্ধির মাধ্যমে প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আবাসন সংকট এর কথা ভেবে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণ করা হবে এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অতিদ্রুত বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। কাজ চলছে।
এর আগে, দাবি আদায়ে আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে কাকরাইল মোড়ে অনশন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অনশনে বসেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.