
ব্রাহ্মণবাড়িয়ায় লিচু খাওয়ার সময় লিচুর বিচি গলায় আটকিয়ে আবু বক্কর (৩) শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নিহত শিশুর নানা বাড়ী নবীনগর উপজেলা ভৈরবনগর এলাকায়। নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের হাওলাদার বাড়ীর তারেক জিয়ার ছেলে।
নিহত শিশুর নানু শিল্পী বেগম জানান, বেড়াতে আসে আমার মেয়ে ঝুমা আক্তার ও তার ছেলে। উঠানে খেলা করছিলো সকালে তখন বাজার থেকে তার নানা লিচু এনে নিহত আবু বক্কর কে দেয় খাওয়ার জন্য। পরে লিচু খাওয়ার সময় লিচুর বিচিটি গলায় আটকিয়ে যায়। আমরা দেখে স্থানীয় চিকিৎসকের কাছে গেলে তিনি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.