মোস্তাফিজার রহমান
ফুলবাড়ীতে কৈশোর বান্ধব তথ্য কেন্দ্রে সেফ স্পেস কর্ণার এর উপকরণ সামগ্রী হস্তান্তর করা হয়েছে। রবিবার ২৫ মে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ১নং নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের কৈশোর বান্ধব তথ্য কেন্দ্রে সেফ স্পেস কর্ণার এর উপকরণগুলো অত্র ইউনিয়নের চেয়ারম্যান হাছেন আলীর হাতে হস্তান্তর করা হয়েছে। যাতে এই কৈশোর বান্ধব তথ্য কেন্দ্রের সেফ স্পেস কর্ণার এর উপকরণ গুলো সঠিকভাবে ব্যবহার হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এমজেএসকেএস এর এইচ আর এস আর টেকনিকাল অফিসার প্রতিমা রাণী রায়, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্যগণ, মহিদেব যুব কল্যাণ সমিতির চাইল্ড নট ব্রাইট প্রকল্পের নাওডাঙ্গা ইউনিয়নের ফিল্ড ফ্যাসিলিটেটর রণজিৎ রায়, কৈশোর বান্ধব তথ্য কেন্দ্রে সেফ স্পেস কর্ণার এর সদস্যবৃন্দ।

