
নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহ. অধ্যাপক নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলামের ব্যানারে বিক্ষুব্ধ তৌহিদী জনতা।
নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহ. অধ্যাপক নাদিরা ইয়াসমিন ইতোপূর্বে মুসলিমদের ধর্মীয় মিমাংসিত বিধান উত্তরাধিকার আইন নিয়ে অসংলগ্ন কথাবার্তা বলে এবল এটা নিয়ে নরসিংদীতে কনফারেন্স করতে চায়। তখন কলেজের শিক্ষার্থীগণ এটা নিয়ে বিক্ষোভ করলে কনফারেন্স বন্ধ হয়ে যায়।

এরপর হতেই সে নানা ধরণের অসংলগ্ন কাজ কারবার করতে থাকে। জুলাই বিপ্লবের পক্ষের শক্তি হয়ে সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মেয়ে শিক্ষার্থীদের তার পক্ষে আনতে ক্যাম্পেইন করে। শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন আবাসিক হোস্টেলে সান্ধ্য আইন বাতিলের দাবীতে ছাত্রীদের এপ্রোজ করতে থাকে এবং 'নারী অঙ্গণ' নামক একটি সংগঠনের মাধ্যমে অনলাইন ও অফলাইনে ইসলাম বিদ্বেষ ছড়াতে থাকে।

এই 'নারী অঙ্গণ' এর মাধ্যমে ১২ দফা বাস্তবায়নের জন্য প্রচারণা চালাতে থাকে। ইতোমধ্যে সে উত্তরাধিকার আইনের বিরুদ্ধে একটি বই লিখে আরো বিতর্কের সৃষ্টি করে। এছাড়াও তার অসংলগ্ন কাজের প্রতিবাদে কলেজের শিক্ষার্থীগণ তাকে ডিবেট-তর্কের জন্য আহবান করলেও সে সাড়া না দিয়ে অনলাইনে বিভিন্ন প্রচারণা চালাতে থাকে।
তার এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে নরসিংদী জেলা হেফাজতে ইসলাম পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য নরসিংদী শিক্ষা চত্বর হতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ২৫ মে রোববার সকালে। মিছিলের পূর্বে নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুশতাক আহমেদ এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করে নরসিংদী জেলা হেফাজত নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি নরসিংদীর শিক্ষা চত্বর হতে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদীতে এসে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করে এবং জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা করেন।
এসময় উপস্থিত ছিলেন হেফাজত নেতা মুফতি আবদুর রশিদ, মুফতি ইলিয়াছ শেরপুরী, মুফতি মাছুম বিল্লাহ মাহমুদী, মুফতি হাসমতুল্লাহ ফরিদী। নরসিংদী বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মুফতি রবিউল ইসলামসহ নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী ও হেফাজতের জেলা উপজেলা প্রতিনিধিগণ।
জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী তাদের আস্বস্ত করলে সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন মুফতি রবিউল ইসলাম।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.