
ইসলাম অবমাননাকারী নরসিংদী সরকারি কলেজের শিক্ষিকা নাদিরা ইয়াসমিনের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন এনসিপি'র কেন্দ্রীয় নেত্রী সামান্তা শারমিন।
আজ সোমবার (২৬ মে) নরসিংদী সরকারি কলেজের শিক্ষিকা নাদিরা ইয়াসমিনের বদলির আদেশ প্রকাশিত হওয়ার পর তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এই ঘোষণা দেন।
জানা যায় নরসিংদী সরকারি কলেজের শিক্ষিকা নাদিরা ইয়াসমিন স্যোশাল মিডিয়া ও প্রকাশ্যে ইসলাম ধর্মকে অবমাননা করে বিভিন্ন কথা বলেন। তার এই সকল অবমাননাকারী কথার প্রতিবাদে দীর্ঘদিন আন্দোলন ও মানববন্ধন চালিয়ে যাচ্ছিল নরসিংদীর ধর্মপ্রাণ মুসলমানেরা। মুসলমানদের এই আন্দোলনের প্রেক্ষিতে তার বদলির প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
এনসিপি'র কেন্দ্রীয় নেত্রী সামান্থা শারমিন তার ফেসবুক পোস্টে ধর্মপ্রাণ মুসলমানদের এই আন্দোলনকে "মবের দৌরাত্ম্যে" উল্লেখ করে নাদিরা ইয়াসমিনের বদলির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। এবং এই সিদ্ধান্ত দ্রুত বদল করার আহ্বান জানান।
সামান্তা শারমিন এনসিপি'র কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বরত আছেন এবং জাতীয় নাগরিক কমিটির মুখপাত্রও ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.