মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ীতে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর চলমান “সুপ্রিম এশিয়া” প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। সোমবার (২৬ মে) দিনব্যাপি দুর্যোপূর্ন আবহাওয়ার মাঝে, ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে “সুপ্রিম এশিয়া” প্রকল্পের সহায়তায় গঠিত ফকিরটারি স্বনির্ভর দলের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কান্ট্রি ডাইরেক্টর তালহা জামাল।

পরিদর্শন কালিন তিনি স্বনির্ভর দলের সাপ্তাহিক সভা পরিচালনা, সঞ্চয় ও কর্জে হাসানা, মুষ্টি চাউল সংগ্রহ পদ্ধতি পর্যবেক্ষন এবং দলের সদস্যদের চলমান আয়বৃদ্ধিমূলক কার্যক্রম (ছাগল ও গরু পালন, বিভিন্ন পদ্ধতিতে সবজি চাষ ইত্যাদি) সম্পর্কে সদস্যদের অনুভুতি ও বর্তমান অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পাশাপাশি, বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে স্বনির্ভর দলের উদ্যোগে সংগৃহীত গাছের চারা সদস্যদের মাঝে বিতরন করেন।

এছাড়াও তিনি ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিনের সাথে কৃষি বিষয়ে ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সাথে সরকারের কৃষি সংক্রান্ত কার্যক্রমের সম্পৃক্তা বিষয়ে মতবিনিময় করেন। পরিদর্শন কালিন তার সাথে “সুপ্রিম এশিয়া” প্রকল্প জেলা প্রকল্প ব্যবস্থাপক, প্রকল্প কর্মকর্তা (এল এন্ড এসএম এবং ডিআরআর এন্ড সিসিএ), মনিটরিং ও রিপোর্টিং অফিসার, সহ: প্রকল্প কর্মকর্তা (এল এন্ড এসএম এবং ডিআরআর এন্ড সিসিএ), সহ: প্রকল্প কর্মকর্তা (কৃষি) সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।