
২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল ও মে মাসে জাটকা আহরণে বিরত থাকা জেলে পরিবারের জন্য সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় তজুমদ্দিন উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়নে বিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় সরকারি সহায়তা হিসেবে নিবন্ধিত ১ নং ওয়ার্ডের জেলেদের মাঝে ভিজিএফ জেলেদের চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের সচিব আবদুল করিম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব আলহাজ্ব ওমর আসাদ রিন্টু।
চাল বিতরণ কার্যক্রমটি বাস্তবায়ন করেছে উপজেলা মৎস্য দপ্তর ও ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ।
চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, “প্রতিবছরের ন্যায় এবারও জাটকা সংরক্ষণে সরকারের আহ্বানে সাড়া দিয়ে আমাদের জেলেরা দুই মাস মাছ আহরণ থেকে বিরত রয়েছেন। তাদের জীবিকা নির্বাহে যেন সমস্যা না হয়, তাই সরকার মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে।”
এসময় স্থানীয় জেলে পরিবারগুলো সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.