মোস্তাফিজার রহমান
ফুলবাড়ীতে নিরাপদ মাতৃত্ব দিবস/২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করা হয়েছে। “শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৮ মে) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসনিক চত্বরে সকাল এগারোটায় টিএমএসএস ফুলবাড়ী-২ শাখায় পিপিইপিপি-ইউ প্রকল্পের আওতায় জাতীয় পুষ্টি সপ্তাহ/২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি এবং উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এর পরে ফুলবাড়ী ইউনিয়নের বালাটাই গ্রামের নামাটারি ২৫৮ নং পিভিসিতে অন্তর্ভুক্ত সদস্য গুলোর মধ্যে শিশু ও বৃদ্ধদের পুষ্টিকর খাবার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মামুন,টিএমএসএস, ফুলবাড়ী উপজেলা শাখার প্রোগ্রাম অফিসার, আব্দুল আলীম সরকার , ব্রাঞ্চ ম্যানেজার আব্দুর রাজ্জাক,টেকনিক্যাল অফিসার, ওমর ফারুক, পুষ্টি, পিপিইপিপি-ইইউ প্রজেক্ট সরকারি কারিগরি কর্মকর্তা- আসাদুল ইসলাম আসাদ সহ আরো অনেক। জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে পুষ্টি বার্তা তুলে ধরা হয়। পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ করুন, খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান নিরাপদতা বজায় রাখতে সচেষ্ট থাকুন,খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখুন,অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করুন, শিশুদেরকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখুন, শিশুর বৃদ্ধির বিকাশ শারীরিক গঠনের জন্য প্রতিদিন একটি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণ আমিষ জাতীয় খাবার দিন, পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করুন, প্রতিদিন অন্তত একবেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার খান, শক্তি, সামর্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

