
মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন, প্রধান অতিথি মিটামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর কবির। সকাল ১০ টায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে একটি র্যালী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ডাঃ আবদুল্লা আল সাফী (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা)। আলোচনায় অংশ নেয়, মাহবুব আলম (কৃষি সম্প্রসারন কর্মকর্তা),মোঃ হিজায়েল মাহমুদ (প্রানীসম্পদ কর্মকর্তা),প্রমুখ। জাতীয় পুষ্টি সপ্তাহের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ডঃ মিটুন বিশ্বাস ( আবাসিক মেডিকেল অফিসার)।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.