
ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ পৌর শাখার উদ্যোগে ঈদ ও কুরবানীর তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ মে বুধবার, হবিগঞ্জ সাইফুর রহমান টাউন হলে ইসলামী সংগ্রাম পরিষদ, হবিগঞ্জ পৌর শাখা সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমেদ সোহেল এর সভাপতিত্বে মাওলানা নোমান আহমেদ সাদিক ও মাওলানা মহিউদ্দিন আল মোমিনর যৌথ পরিচালনায় ঈদ ও কুরবানীর তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ইসলামী সংগ্রাম পরিষদের সভাপতি আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, পরিষদের সাধারণ সম্পাদক হযরত মাওলানা আবু সালেহ সা'দী, মাওলানা লোকমান সাদী, মাওঃ মুফতী সিরাজুল ইসলাম মিরপুরী, মুফতি তাফাজ্জুল হক, মাওলানা নাসির উদ্দীন হাদী, আলহাজ্ব শামসুল হুদা, এসময় বক্তারা বলেন ঈদ ও কুরবানী শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং একটি আত্মত্যাগ, সহানুভূতি ও সমাজে কল্যাণ প্রতিষ্ঠার প্রতীক। কুরবানীর প্রকৃত শিক্ষাই সমাজে ন্যায়ের ভিত্তিতে সম্প্রতি গড়ে তুলতে হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.