বিজয় কর রতন
মিঠামইন উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ইউ টি এম আই ডিপি প্রকল্পের অর্থায়নে পরিচালকের দপ্তর, উপজেলা, শহর মাস্টার প্ল্যান প্রনয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রুহুল আমিন শরীফ (সহকারী কমিশনার ভূমি) মিটামইন।
মিটামইন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফাইজুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিন ব্যাপি কর্মশালায় আলোচনা ও প্রামান্য চিত্র উপস্থাপন করেন ডঃ আক্তার মাহমুদ (টিম লিডার সেলটেক কনসাল্টেন্ট লিমিটেড), অনলাইনে যুক্ত ছিলেন মহিউজ্জ জামান কাজী (পরিবহন বিশেষজ্ঞ), খন্দকার মাসুদুর রহমান (পরিকল্পনাবিদ) মো: ইমরুল কায়েস ইকবাল (সহকারী নগর পরিকল্পনাবিদ), মোজাহের হোসেন জিসান (সহকারী নগর পরিকল্পনাবিদ) আবির অর্নব (সহকারী নগর পরিকল্পনাবিদ),এছাড়া ও উপজেলার বিভিন্ন ফোরাম থেকে মুক্ত আলোচনায় অংশ নেয়, রুহুল আমিন (সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা), সৈয়দ হোসেন (সমবায় কর্মকর্তা), মোকলেছুর রহমান ভূইয়া (চেয়ারম্যান), শফিকুল ইসলাম (সমাজ সেবা কর্মকর্তা), ফাখরুল ইসলাম (ডিজিএম পল্লী বিদ্যুৎ), মিজানুর রহমান ( একাডেমি সুপার ভাইজার),মোঃ তাজুল ইসলাম (চেয়ারম্যান বৈরাটি) মোঃ মামুন মিয়া (ব্রাক) মোঃ বাবুল মিয়া, আঃ রাহিম (ছাত্র সদস্য) কাকলি রানী সরকার ( ইউপি সদস্যা) মোঃ সাইফুল ইসলাম (ফায়ার সার্ভিস) মোঃ জাহিদুল আলম জাহাঙ্গীর ( সভাপতি উপজেলা বিএনপি মিঠামইন) প্রমুখ।

