মোঃ আব্দুল খালেক
রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (৩০ মে) সকালে রৌমারী উপজেলা বিএনপি’র উদ্যোগে উপজেলা বিএনপি’র অফিস কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
উপস্থিত ছিলেন : রৌমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ, রৌমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কলিম চাঁন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শাহাজালাল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ইসা, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য রাজিউল ইসলাম রোমান, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আহসান হাবীব কাজল, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ওলিত বিন বকুল,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা , উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব ফারুক আহমেদ বাবু প্রমুখ, আলোচনা সভা : বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কোনো কর্মসূচি ঠিক মতো পালন করতে পারি সাই। আজ আমরা উন্মক্তভাবে কর্মসূচি পালন করতে পারছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাংলাদেশকে একটি সুন্দর দেশ গড়ে তোলার তার স্বপ্ন।
বাস্তবায়নে দেশ নায়ক তারেক রহমান দিন-রাত কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাঁকে হত্যা করে।
স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।
তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। তাই তাকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশের সমন্বয়ে সার্ক প্রতিষ্ঠায় স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। শহীদ জিয়াউর রহমান জাতীয়তাবাদ ভিত্তিক এক কালজয়ী দর্শন প্রতিষ্ঠা করে গেছেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

