বিজয় কর রতন
কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও বাজিতপুরের সড়ক পানিতে তলিয়ে গেছে। অন্য দিকে ঘৌড়াউএা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পাটলি ঘাটে ফেরিতে অনেক যানবাহন আটকা পড়েছে।এর মধ্যে রয়েছে এম্বুলেন্স সহ মালবাহী ট্রাক। হঠাৎ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কয়েক ঘন্টার মধ্যে ফেরির সংযোগ সড়ক তলিয়ে যায়।
পাটলি ঘাট থেকে ফেরি ঘৌড়াউএা নদী পার হয়ে হাছান পুর ঘাটে পৌছার পূবেই সংযোগ সড়ক তলিয়ে যায়। এ অবস্থায় এম্বুলেন্স সহ যানবাহন আটকা পড়েছে। যাএীরা ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকা পার হলেও যানবাহন পাড়াপারের কোনো ব্যাবস্তা নেই। অবিরাম বর্ষণে তলিয়ে গেছে বাজিত পুর অষ্টমগ্রাম সড়ক।
যাত্রীরা জানান, জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে নদী পার হয়ে সড়কে পানির উপর দিয়ে অষ্টগ্রাম আসতে হয়েছে। কোনো জায়গায় গাড়ি রাস্তার মোড় দেওয়ার সময় উল্টে যাওয়ার ঘটনা ঘটছে।
চালকরা জানান, পানির নিচে অনেক জায়গায় সড়কের বাকঁ দেখা যাচ্ছে না। অন্য দিকে পণ্য বাহী ট্রাক ও ভারী যানবাহন এ সড়কে চলাচল করতে পারবে না।কারণ কোনো কোনো জায়গায় সড়ক ও রাস্তার দু,পাশে জমি পানির নিচে এক রকম দেখা যাচ্ছে। এসকল মালামাল নৌকা দিয়ে নিতে হবে। যাএীরা মোটরসাইকেল ও অটোরিকশায় চলাচল করছে।
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা:দিলশাদ জাহান জানান, হঠাৎ প্রবল বর্ষণে নদীর তীর ডুবে পানি হাওরে ডুকে রাস্তা তলিয়ে গেছে। ফেরিতে আটকে পড়া যানবাহন নামানোর চেষ্টা চলছে বর্তমানে ফেরি বন্ধ রয়েছে।

