কুড়িগ্রামের ফুলবাড়ীতে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ১০ কেজি করে চাল পাচ্ছেন ৩৮ হাজার ৬৩২ টি হতদরিদ্র পরিবার। ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় উপজেলার ৬ ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ৩৮৬ দশমিক ৩২ মেট্রিকটন চাল বরাদ্দ এসেছে। ইতোমধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে বরাদ্দকৃত চাল বিতরণ শুরু হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ৫ হাজার ২০০ হতদরিদ্র পরিবারের জন্য ৫২ মেট্রিকটন, শিমুলবাড়ী ইউনিয়নের ৪ হাজার পরিবারের জন্য ৪০ মেট্রিকটন, ফুলবাড়ী সদর ইউনিয়নের ৯ হাজার ২০৭ পরিবারের জন্য ৯২ দশমিক ০৭ মেট্রিকটন, বড়ভিটা ইউনিয়নের ৬ হাজার ৩৭৫ পরিবারের জন্য ৬০ দশমিক ৩৭৫ মেট্রিকটন, ভাঙ্গামোর ইউনিয়নের ৬ হাজার ৭৭৫ পরিবারের জন্য ৬০ দশমিক ৭৭৫ মেট্রিকটন এবং কাশিপুর ইউনিয়নের ৭হাজার ৭৫ পরিবারের জন্য ৭০ দশমিক ৭৫০ মেট্রিকটন চাল বরাদ্দ এসেছে।
সোমবার উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে গিয়ে দেখা গেছে, ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে বরাদ্দকৃত চাল বিতরণ করা হচ্ছে। ইউনিয়নটির প্রশাসনিক কর্মকর্তা বাবুল হোসেন, ১ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য ইলিয়াস হোসেন, ২ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য আজিম উদ্দিন, ৩ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য গোলাম মোস্তফার উপস্থিতিতে চাল বিতরণ করা হচ্ছে।এসময় দায়িত্বে থাকা ট্যাগ অফিসার মোজাফফর হোসেন বিতরণ কার্যক্রম তদারকি করছেন।
ইউনিয়নটির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জান্নাতি খাতুন বলেন, ইউনিয়নে ৬ হাজার ৩৭৫ জনের মাঝে বিতরণের জন্য ৬৩ দশমিক ৭৫০ মেট্রিকটন চাল বরাদ্দ এসেছে। আজকে ১,২ ও ৩ নং ওয়ার্ডের ১ হাজার ৫৬৬ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ৪ জুন তারিখের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। আশা করি এর মধ্যে বিতরণ শেষ হবে ইনশাআল্লাহ।'
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সিরাজ উদ্দৌলা জানান, উপজেলার ছয় ইউনিয়নে একযোগে ভিজিএফ এর চাল বিতরণ চলছে। চাল বিতরণে যাতে কোন অনিয়ম না হয় সেজন্য প্রতিটি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে উপস্থিত থেকে ট্যাগ অফিসারগণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে বলেও জানান তিনি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.