বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সমাজ কল্যান মন্রনালয়ের অধীনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সিটি এম প্রকল্পের এক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাঁন মোঃ আব্দুল্লা আল মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রকল্প সম্পর্কে বিস্তারিত বর্ননা দেন প্রকল্পের উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ মিলন মিয়া। দিন ব্যাপি মু্ক্ত আলোচনায় অংশ নেয় মিটামইন থানার পুলিশ পরিদর্শক মোঃ আলমগীর কবির, ডাঃ আবদুল্লা আল সাফী, ( উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা), মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সিদ্দিকী, সাদিকুর রহমান (উপজেলা শিক্ষা কর্মকর্তা), মিজানুর রহমান (একাডেমি সুপার ভাইজার), মামুন মজুমদার (উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা), মোঃ ফয়সাল আরিফ (উপজেলা নির্বাচন কর্মকর্তা) মাজারুল ইসলাম (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) ফাইজুর রাজ্জাক (উপজেলা প্রকৌশলী), ডাঃ হিজায়েল মাহমুদ ( উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা)।

এছাড়াও প্রকল্পের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন।মোঃ লোকমান হাদী (ট্রেইনার), কামাল হোসেন (ট্রেইনার), শাহীন সিকদার (ট্রেইনার), ঝর্ণা জামান (ট্রেইনার), ফুল খাতুন ( ট্রেইনার), শাহীন আলম (কেইস ম্যানেজার), নজরুল ইসলাম (অফিসসহকারী)।