মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির”বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪” বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জুন) বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীনের সভাপতিত্বে  মা ও শিশু সহায়তা কর্মসূচির”বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪” বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (শিশু ও সমন্বয় অধিঃশাখা) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনজু আরা বেগম । নাগেশ্বরী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোস্তাকুর, উপজেলা ৬ ইউনিয়নের চেয়ারম্যান ও চেয়ারম্যানের প্রতিনিধিগন, প্রশাসনিক কর্মকর্তাহণ,ব্যাংক এশিয়ার প্রতিনিধি, বিকাশ এর প্রতিনিধি, এবং সাংবাদিক বৃন্দ এ সময় আরও উপস্থিত ছিলেন।