
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে নবীনগর - কোম্পানিগঞ্জ সড়কের উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটোরিকশার যাত্রী লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম, নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে অটোরিক্সাচালক সোহাগ মিয়া ও ফেনীর দক্ষিণ ফরাদ নগর এলাকার আবুল খায়েরের ছেলে নুরুল আলম।
নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানান, ভোরে নবীনগর থেকে একটি যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশা কুমিল্লার কোম্পানিগঞ্জ যাওয়ার পথে বাঁশবাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাস সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। ঘটনায় পর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.