
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ এর ভারসাম্য রক্ষার্থে বৃহস্পতিবার (৫ জুন) পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় খেলার মাঠের পাশে নিম গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কার্যক্রমের নেতৃত্ব দেন সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব হিমেল খান,তিনি আমাদের প্রিতিনিধি সাথে বলেন, ‘প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গঠনে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা রাখবে। আমরা শুধু রাজনৈতিক সংগঠন নই, সামাজিক দায়বদ্ধতাও পালন করি।’
কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ ছাত্র দলের সদস্য সচিব হিমেল খাঁন জানন দেশের বর্তমান জলবায়ু সংকট ও পরিবেশ বিপর্যয়ের প্রেক্ষাপটে পরিবেশ সুরক্ষায় জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকা শুধু প্রতীকী নয়, বরং ধারাবাহিকভাবে বাস্তবমুখী পদক্ষেপ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়েও একই ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্রদল।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কালীগঞ্জের সাবেক সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন ভাই এর দিকনির্দেশনায় আমাদের এই কর্মসূচি অবহ্যত থাকবে। ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।আমি সহ সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার সকল ছাত্র দলের নেতা কর্মিদের সাথে নিয়ে আমাদের কলেজের আশেপাশে সবুজ বনায়ন করার উদ্বেগ গ্রহণ করছি, আশা করি এই কর্মসূচী সফল হবে বলে আমি আশাবাদী।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.