
ভারত থেকে কোরবানি পশুর প্রবেশ রোধ এবং কোরবানি পরবর্তী সময়ে চামরা পাচার ঠেকাতে এবং মাদক ও চোরাচালন প্রতিরোধসহ বিএসএফ কর্তৃক বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের ঘটনায় প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি ।
শুক্রবার দুপুরে আখাউড়া উপজেলার ফকিরমোড়া বিওপির অধিন আনারপুর এলাকায় সীমন্তের নিরাপ্তার ব্যবস্থা পর্যবেক্ষন করেন ২৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জাব্বার আহমেদ। পরিদর্শন কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সীমান্ত এলাকা দিয়ে ঈদ পরিবর্তী সময়ে ভারতে কোরবানির পশুর চামরা পাচার রোধ, মাদক ও চোরাচালন প্রতিরোধসহ বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশ ইন প্রতিহত করতে বিজিবিকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এ জন্য সীমান্ত এলাকায় বিজিবির নজরদারী বৃদ্ধি ও টহল জোরদার করা হয়েছে।
এসময় তিনি আরো জানান, স্থানীয় জন সাধারন ও বিজিবির সতর্কতার কারনে এ সীমান্ত দিয়ে এখনো কোন পুশইনের ঘটনা ঘটেনি। গত ১ মাসে ২৫ বিজিবির পক্ষ থেকে ৯ কোটি ৩৬ লাখ টাকার বেশী মাদকও অন্যান্য চোরাচালানী পণ্য আটক করা হয়েছে। বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে ৬০ বিজিবির পক্ষ থেকেও অনুরূপ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.