বিজয় কর রতন
বিএনপি চেয়ার পার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও বর্তমানে বাংলাদেশের আলোচিত নেতা,এডভোকেট ফজলুর রহমান দীর্ঘ ১৫ বছর পর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলা জয়সিদ্ধি গ্রামে ঈদের নামাজ আদায় করছেন। নিজ বাড়িতে এসে দেখতে পান তারই সহোদর ছোট ভাই সাইদুর রহমান মারা যান।
তার জানাজা শেষ না হতেই খবর আসে অপর আত্নীয় ও তার বন্ধু ভাইয়ের ছেলের শশুর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আজ শনি বার ঈদের দিনে মারা যান। পরে ফজলুর রহমান বাড়ির সামনে করমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গ্রামবাাসি ও পরিবারের সদস্যদের নিয়ে ঈদের নামাজ আদায় করেন। এ সময় বিভিন্ন এলাকা থেকে লোকজন নামাজে শরীক হন।
তিনি নামাজ শেষে বলেন, আমার ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনতে হবে তা কখনো ভাবিনি। আরেক বন্ধু ও আত্নীয় মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমনি ভাবে আমাদের ছেড়ে চলে যাবেন সেটাও অকল্পনীয়। দুটি মৃত্যুই আমাকে নিঃসঙ্গ করে ফেলেছে। আমার বাড়িতে ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। আজ বিকেলে বন্ধু মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এর নামাজে জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।

