
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে আটশত লিটার দেশীয় মদ ও মাদক কারবারি মহিলা সহ চার জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, সেনাবাহিনীর বিশেষ অভিযানে লেফটেন্যান্ট আরিফ ফয়সাল ৬৪ ইবি এর নেতৃত্বে উপজেলার কাকাইলচেও ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়নগর গ্রামে ১০ই জুন রাত ৩ টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় আটশত লিটার দেশী মদ ও মহিলা সহ চার জন মাদক কারবারিকে আটক করে আজমিরীগঞ্জ থানার পুলিশ।জব্দকৃত আটশত লিটার মদের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা।
এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এর সঙ্গে মুঠোফোন আলাপ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.