
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ১৬৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফুলবাড়ী কুড়িগ্রামের আয়োজনে বৃহস্পতিবার ১৯ জুন সকাল দশটায় উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণের
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হোসেন,আব্দুল কাদের মিয়া,উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, সাহানাজ পারভীন লাইজু সহরআরো অনেকে।
এসময় জনপ্রতি কৃষককে ৫ কেজি ধানের বীজ ১০ কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.