
সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির আয়োজনে সোমবার শিক্ষা অফিস কার্যালয়ে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির সাধারন সম্পাদক ও বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, কোষাধ্যক্ষ ও ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহফুজার রহমান, সাংগঠনিক সম্পাদক ও বেকাটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবাইদুল হক চৌধুরী, দক্ষিণ রামজীবন গংগুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, চন্ডিপুর এটিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, পাঁচগাছি শান্তিরাম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুস্তম আলী, পরান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া, ফলগাছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম প্রমূখ। পরে সমিতির পক্ষ ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.