আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন হাট-বাজারে সব ধরণের চালের দাম বেড়েছ। পাইকারী বাজারে কেজিতে ২  থেকে আড়াই টাকা বাড়লেও খুচরা বাজারে বেড়েছে বেড়েছে ৩ থেকে ৪ টাকা। এতে হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের মানুষ। 

তবে পাইকারী ব্যবসায়দের  মতে, ধানের দাম বাড়ায় চালের বাজার কিছুটা উর্ধ্বমুখী হলেও বর্তমানে স্থিতিশীল রয়েছে। গত ১ সপ্তাহের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার হাট বাজারে  বেড়েছে সব ধরণের চালের দাম ।

পাইকারি বাজারে চিকন মোটা সব ধরনের চাল কেজি প্রতি ২ টাকা  বাড়লেও খুচরা বাজারে বেড়েছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। পাইকারী বাজারে বর্তমানে (প্রতি ৫০ কেজির বস্তা ) বিআর-২৮ ও বিআর-২৯ চাল- ২৬শ ৫০ টাকা থেকে বেড়ে ২৭শ ২০ টাকায় বিক্রি হচ্ছে। নাজির শাইল ২৫ কেজির বস্তা ১৭শ ৬০ টাকা থেকে বেড়ে ১৮শ ২০ টাকায় বিক্রি হচ্ছে। 

পাইকারী ব্যবসায়ীরা জানান , বর্তমানে মোকামে প্রতিমণ ধানের দাম বেড়েছে মন প্রতি ১শ টাকা যার প্রভাব পড়েছে চালের বাজারে । তবে বর্তমানে স্থিতিশীল রয়েছে চালের বাজার । খাদ্য বিভাগ জানায়, চালের বাজার স্থিতিশীল রাখতে জেলা সদরে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ও এম এস কার্যক্রম চালু রয়েছে। সাধারন ক্রেতারা চালের বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং জোরদারের দাবী জানিয়েছেন।