
বুড়িমারী রুটে চলাচলকারী একমাত্র এক্সপ্রেস ট্রেন বুড়িমারী এক্সপ্রেস, এই ট্রেনটিকে বুড়িমারী থেকে সরাসরি ঢাকা পর্যন্ত চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধার মানুষ। জনগণ সড়কপথ ও রেলপথে একাধিকবার মানববন্ধন ও কর্মসূচির মাধ্যমে দাবি জানালেও এখনো মেলেনি কোনো কার্যকর পদক্ষেপ।
শেষমেষ এই দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হলে, বাংলাদেশ রেলওয়েকে আগামী ৪ সপ্তাহের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। এই রুল জারির মাধ্যমে পাটগ্রাম-হাতীবান্ধাবাসী নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন। তাঁদের দাবি, এই অঞ্চলের যোগাযোগ উন্নয়নের স্বার্থে বুড়িমারী এক্সপ্রেসকে ঢাকাগামী করা সময়ের দাবি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.