
মঙ্গলবার ২৪ জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে কসোভো প্রজাতন্ত্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত লুলজিম প্লানা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে কসোভোয় বিভিন্ন খাতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য এবং তাদের সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।
এসময় প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত প্লানাকে আন্তরিক অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, ফেলোশিপ ও একাডেমিক অনুদান চালুর আহ্বান জানান।
এছাড়া ‘জুলাই অভ্যুত্থান’ এর চেতনার কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা কসোভোর জনগণের স্বাধীনতা, শান্তি ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি তাদের অবিচল অঙ্গীকারের প্রশংসা করেন। রাষ্ট্রদূত প্লানা বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কসোভোকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.