নিউজ ডেস্ক

খুবই সূক্ষ্ম একটি খেলার নাম দাবা; একটু ভুলে খেসারত দিতে হয় অনেক। এটা এমনই একটি খেলা; মেধার বিকাশ ও চিন্তা করার মানসিকতা প্রসার ঘটে দ্রুত।


নরসিংদীতে আন্তর্জাতিক র‍্যাপিড রেটিং দাবা উৎসব-২৫ অনুষ্ঠিত হয়েছে  নরসিংদীর সাহেপ্রতাবের মাসিমপুর আইডিয়েল কিন্ডারগার্টেন এন্ড স্কুল মিলনায়তনে ২৬ জুন শুক্রবার সকালে।
প্রথম শ্রেণির ঠিকাদার আলহাজ্ব ফারুক সরকারের সভাপতিত্বে  দাবা টুর্নামেন্ট উদ্ভোধন করেন নরসিংদী সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক মোহাম্মদ নাজমুল হক। 

বক্তব্য রাখছেন মো. নাজমুল হক শিকদার


দাবা টুর্নামেন্টের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর রায়পুরা উপজেলার সংসদ পদপ্রার্থী মোহাম্মদ নাজমুল হক শিকদার, আলহাজ্ব আবদুল আজিজ ও আজিজুর রহমান খান ও নকশিসের সাধারণ সম্পাদক মোহাম্মাদ তোফাজ্জল হোসেন, নিলক্ষা আবুল হাশেম উচ্চ বিদ্যালয়ের সনিয়র শিক্ষক শফিউল আলম বাচ্চু।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকশিস এর সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ডকটর মশিউর রহমান মৃধা।