
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, ৫ থেকে ৮ আগষ্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিলোনা। টানা তিনদিন সরকার বিহীন দেশ ইতিহাসে এটাই প্রথম। এইসময়টা দেশকে টেনে নিয়ে গেছে সরকারি কর্মকর্তারা।
এখন অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্যে কাজ করতে হচ্ছে। স্থানীয় সরকারগুলো ঠিকভাবে এক্টিভ নাই। অনেক জায়গায় ইউপি চেয়ারম্যান নাই। অন্তর্র্বতীকালীন সরকারকে সহযোগীতা করা আমাদের দায়িত্ব। সামনে নির্বাচন হলে সেখানেও আমাদের কাজ করতে হবে। মানুষের যে আকাঙ্খা তা পুরণ করতে হবে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) সকালে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে পঙ্গু মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধিদের মাঝে ৫ টি হুইল চেয়ার ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরন করা হয়েছে।
দিনব্যাপী নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শনে এসে সকালে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) এর আওতায় দুঃস্থ, অসহায় ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন তিনি।
শরফ উদ্দিন আহমদ চৌধুরী আরও বলেন, রায়পুরা উপজেলা অনেক বড় একটি উপজেলা। এখানো আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মধ্যে খুব ভয়াবহ রুপ ধারণ করে, বড় উপজেলা হওয়ায় দ্রুত কাজ করা সম্ভব হয়না। চরাঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে একটি পুলিশ থানা গঠন করা হবে। আমরা প্রত্যাশা করি থানাটি বাস্তবায়ন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করা যাবে।
পরে দুপুরে তিনি পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিস, মরজাল ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, নরসিংদী জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল ওয়াহাব রাশেদ,নরসিংদী স্থানীয় সরকার এর উপপরিচালক মো: মনোয়ার হোসেন, এডিসি (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: নাজমুল হাসান।
আরো উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার বাইজিত বিন মনছুর,উপজেলা সহকারী কমিশনার মাসুদুর রহমান রুবেল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা) এ. এইচ. এম. আজিমুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত ও ট্রেজারি শাখা) শিহাব সারার অভী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, প্রবাসী কল্যাণ শাখা ও কর্মসংস্থান সেল শাখা) মোঃ মেহেদী হাছান পাটোয়ারী, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জে. এম শাখা) সারোয়ার আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব, নরসিংদী জেলা নাজির আব্দুর রউফ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কামরুল ইসলাম, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক বশির আহম্মদ মোল্লা,রায়পুরা প্রেসক্লাব সভাপতি ফরিদ উদ্দিন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিখা আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমগীর হোসেন,রায়পুরা থানা ওসি তদন্ত প্রবীর কুমার্, উপজেলা সমাজ সেবা অফিসার খলিলুর রহমান সবুজ, রায়পুরা পৌর সচিব মনিরুল হক, সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: সোহরাব হোসেন, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, পুলিশ সদস্য সহ অন্যান্যরা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.