নিউজ ডেস্ক

নরসিংদীর মাধবদী বাজারে (০৪ জুলাই,শুক্রবার) ভোরের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বেশ কয়েকটি দোকান পুড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ সময় ফায়ার সার্ভিসের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাধবদী থানা ও পৌর শাখার স্বেচ্ছাসেবী টিম আগুন নেভানো ও উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয়।

স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আগুনে স্বর্ণের দোকান পুড়ে যাওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে।

আগুন নেভাতে এবং উদ্ধার কাজে ইসলামী আন্দোলন এর অংশগ্রহণকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে। নেটিজেনরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের প্রশংসা করেছে।