
নরসিংদীর রায়পুরার শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মেধাবী সৌরভী আক্তার মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল এপ্লাস পেয়েছে গোপিনাথপুর আদর্শ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে।
মেঘনা নদী বেষ্টিত নদী ভাঙ্গণ এলাকায় নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলের পলাশতলি-গোপিনাথপুর আদর্শ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত।
শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের প্রবাসী আবদুর রহিম খোকার মেয়ে এবং গোপীনাথপুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক, সৌদি আরব শাখা রায়পুরা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও রায়পুরা উপজেলা শাখা জাতীয়তাবাদী তরুণ দলের সহ সভাপতি বশির আহম্মেদ এর আপন ভাগিনী মেধাবী সৌরভী আক্তার।
অনুন্নত এবং দূর্গম চরাঞ্চলে লেখাপড়া করে মেধায় স্থান রাখা কতটুকুন কষ্টসাধ্য একমাত্র সৌরভীরাই জানে। সুরভীরা নিজেদের প্রতিভার স্বাক্ষর অক্লান্ত পরিশ্রমে, নিরবচ্ছিন্ন অধ্যাবসায় এর মাধ্যমে রাখতে সক্ষম হয়। আল্লহর রহমতে পরীক্ষার ফলাফল ভাল হয়েছে।
আগামী দিনে আরো ভাল ফলাফল করতে সব ধরণের প্রচেষ্ট চালিয়ে যাব এমনটা বলেন বর্তমান ও ভবিষ্যত নিয়ে মেধাবী সৌরভী আক্তার।
বাবা আবদুর রহিম খোকা বলেন,ভবিষতে উচ্চ শিক্ষা অর্জন করে সৎ ও যোগ্য-মানুষ হয়ে দেশের কল্যাণের স্বার্থে মানব সেবা করতে পারে সেই দোয়া করবেন আমার মেয়ে সৌরভী আক্তার এবং আমাদের পরিবারের জন্য।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.