
কিশোরগঞ্জের হাওড়ে সেনাবাহিনীর উদ্যোগে দরিদ্র মানুষকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে বুধবার (১৬ জুলাই) জেলার হাওর উপজেলা মিঠামইনে স্থানীয় গরিব ও দুস্থ মানুষকে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দিনব্যাপী এ চিকিৎসাসেবা দেয়া হয়।
সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ১৯ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ২৭ আরই ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় মিঠামইন অডিটরিয়ামে এ চিকিৎসাসেবা ক্যাম্পে চিকিৎসা সেবা ছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধ দেয়া হয়। ময়মনসিংহ সিএমএইচ এর বিশেষজ্ঞ সামরিক ডাক্তাররা রোগীদের চিকিৎসা দেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এ দিন ৪ শতাধিক রোগীকে ওষুধসহ চিকিৎসা সেবা দেয়া হয়। প্রত্যন্ত হাওরে হাতের কাছে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি হাওরের সাধারণ মানুষ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.