
আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোঃ হাফিজ উল্লাহ এর নেতৃত্বে ব্যপক শোডাইন। বৃহস্পতিবার বিকেলে শহরের কাউতলী এলাকা থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সদর উপজেলা দক্ষিণ এলাকা যুবদলের নেতাকর্মীদের নিয়ে অন্তবর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ স্থলে যোগ দেয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সুমন, জেলা যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক নজির, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মানিক, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মামুন, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি সোলায়মান হোসেন জুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবেদ, যুবদল নেতা আল আমিন, এখলাস খান, আল আমিন রনি, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক শেখ রনি, দেলোয়ার হোসেন সোহেল, মীর রিয়াদ, মোজাম্মেল, ফুল মিয়া, জনি, আরাফাত প্রমূখ।

