
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা জুলাই গণ-অভ্যুত্থান করেছিলাম ডেমোক্রেসির (গণতন্ত্রের) জন্য। এখন দেখতে পাচ্ছি, সারা দেশে মবোক্রেসির (উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ) রাজত্ব হচ্ছে।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলছে, কাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে?’
এই বিএনপি নেতা বলেন, ‘এই সরকারের অংশ আপনারা (এনসিপি)। আপনাদের দুজন উপদেষ্টা সরকারে বসে আছেন। দুই দিন পরে তাঁরা আপনাদের সঙ্গে যোগ দেবেন, আপনাদের সঙ্গে নির্বাচন করবেন। এই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছি। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে বাক্যচয়ন ও রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করা দরকার।’
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.