
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদী থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামে তিস্তা নদীর তীর হতে অজ্ঞাতনামা অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩০-৪৫ বছর হতে পারে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই গ্রামের জনৈক এক ব্যক্তি মরদেহটি তিস্তা নদীর তীরে ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরুত হাল রিপোর্ট করেন। পুলিশ বলেন, মরদেহটির দুই হাতের কবজি নেই। পড়নে একটি কালো রঙের ফুল প্যান্ট ও গায়ে একটি রঙচটা হাফ শাট রয়েছে। মুখ মন্ডলের মাংস গলে যাওয়ায় তাকে চেনা যাচ্ছে না।
থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, মরদেহটি তিস্তা নদীর উজান থেকে ভেসে এসেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, তাকে খুন করে তিস্তা নদীতে ফেলে দিয়েছিল। নদীতে মরদেহটি ভেসে এসেছে। শুক্রবার মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.