মোঃ হাছনাইন
১৮ জুলাই ২০২৫ শুক্রবার, বিকাল ৫.৩০ ঘটিকার সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে জুলাই যোদ্ধাদের উপর সন্ত্রাসী হামলা, চলমান খুন, ধর্ষণ ও চাঁদাবাজদের বিচার, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার পুনর্বাসন ও আহতদের চিকিৎসা প্রদান, দ্রুত ‘জুলাই সনদ’ ঘোষণা এবং পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জেলা সভাপতি মোঃ আলী আজগর-এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে তারা জুলাই যোদ্ধাদের উপর সন্ত্রাসী হামলা, চলমান খুন, ধর্ষণ ও চাঁদাবাজদের বিচার, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার পুনর্বাসন ও আহতদের চিকিৎসা প্রদান, দ্রুত ‘জুলাই সনদ’ ঘোষণা এবং পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বক্তব্য প্রদান করেন। বিক্ষোভ মিছিলটি চরফ্যাশন কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চরফ্যাশন বাজারে এসে শেষ হয়। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহিন আহমেদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক জোবায়ের আহমেদ সাইদসহ জেলা, থানা ও ইউনিয়ন শাখার প্রমুখ নেতৃবৃন্দ।

