মোঃ হাছনাইন
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি


ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পক্ষ থেকে ভোলা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২০ জুলাই ২০২৫ , রবিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে স্মারকলিপিটি প্রদান করা হয়। স্মারকলিপিতে জুলাই যোদ্ধাদের ওপর বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদ, চলমান খুন, ধর্ষণ ও চাঁদাবাজদের বিচারের দাবি, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা নিশ্চিতকরণ, অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা এবং PR পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারী, দাওয়াহ সম্পাদক হোসাইন আহমেদ শাহিন, কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক জাহিদ কাউসারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।