আবদুর রউফ আশরাফ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনায় জামিয়া মাদানিয়া ইসলামিয়া হলদারপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২২ জুলাই, মঙ্গলবার, বাদ যোহর জামিয়ার মসজিদে মাদরাসার মুহতামিম সাহেবের সভাপতিত্বে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি মাওলানা মাসুদ খান, এলাকার বিশিষ্ট সমাজসেবক ডা. শেখ আব্দুল মুকিত, মাওলানা শিব্বির আহমদসহ মাদরাসার শিক্ষক স্টাফ ও শিক্ষার্থীরা৷

দোয়া মাহফিলে উপস্থিত ব্যক্তিরা আলোচনা করেন, যে আজ আমরা এক গভীর শোক আর বেদনার মুহূর্তে একত্রিত হয়েছি। গতকাল দুপুর ১টার সময় মাইলস্টোন কলেজের যে হৃদয়বিদারক বিমান দুর্ঘটনা ঘটেছে, সেখানে আমাদের প্রিয় শিক্ষার্থী ও শিক্ষকসহ অসংখ্য প্রাণ ঝরে গেছে।

প্রাণ হারানো ছাত্ররা ছিল আমাদের জাতির ভবিষ্যৎ। তারা ছিল স্বপ্নবাজ, উদ্যমী, দেশপ্রেমিক। তাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকতপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং নিহতদের আত্মার শান্তি ও আহতদের আশু সুস্থ কামনা করা হয়।