
নরসিংদীর মাধবদীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বছর পূর্তি উপলক্ষে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মাধবদী এসপি স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করে মাধবদী থানা ও পৌর বিএনপি।সমাবেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
উক্ত অনুষ্ঠানে নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, কাঠালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মোহাম্মাদ প্রধান ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ রাসেল সওদাগরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন বলেন জনগণের অধিকার আদায়ের জন্য যা দরকার, বিএনপি তাই করবে। মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.