
কিশোরগঞ্জের নিকলীর হাওরে ডুবে বগুড়ার এক স্নাতক পড়ুয়া পর্যটক মারা গেছেন। তিনি বগুড়া সদরের কান্দারবাজার এলাকার আশরাফুল ইসলামের ছেলে বনান্ত ইসলাম (২২)। বগুড়ার সৈয়দ আহমেদ কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। স্বজনরা প্রশাসনের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছেন বলে জানিয়েছেন নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন।
ওসি জানান, বনান্ত ইসলাম বগুড়া থেকে ৮ বন্ধুসহ শনিবার সকালে কিশোরগঞ্জ শহরের পাগলা মসজিদ পরিদর্শনে আসেন। এরপর দুপুরের দিকে নিকলীর হাওর দেখতে আসেন। তারা নিকলীর বেড়িবাঁধ থেকে নৌকা ভাড়া নিয়ে দ্বীপ গ্রাম ছাতিরচরে যান। সেখানে করস বাগানের কাছে হাওরের পানিতে গোসল করতে নামলে এক পর্যায়ে বনান্ত ইসলাম তলিয়ে যান। এলাকার নৌকার মাঝি এবং জেলেরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা খবর পেয়ে এসে আজ রোববার সকালে লাশ নিয়ে গেছেন বলে ওসি জানিয়েছেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.