
মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে জানিয়েছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশ জাতীয় নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধির আহ্বানও জানান এবং দেশের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি, তিনি রোহিঙ্গা সংকটকে একটি বড় সমস্যা হিসেবে উল্লেখ করে আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) থেকে সাহায্যের আবেদন করেন।
বৈঠকের আগে স্থানীয় সময় সকাল ১০টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এটি প্রধান উপদেষ্টার তিন দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিনের কর্মসূচির অংশ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.